ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের আলীকদম সেনানিবাস পরিদর্শন, জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২১২ Time View

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গত ১৮ এপ্রিল বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় কার্যকর ও পেশাদারিত্বের সঙ্গে আভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল পরিবেশে টিকে থাকা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তব পরিস্থিতিতে অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা উন্নয়ন এবং আধুনিক যুদ্ধকৌশল বিষয়ে প্রশিক্ষণও এখানে প্রদান করা হবে।

পরিদর্শনকালে সেনাপ্রধান প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়াসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং বিশেষ করে পার্বত্য ও দুর্গম এলাকায় কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যুক্ত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাপ্রধানের আলীকদম সেনানিবাস পরিদর্শন, জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন

আপলোড সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬