ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৫৪ Time View

জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে প্রাথমিকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে—ট্রাস্ট, তেজগাঁও ও সোনারবাংলা, আসাদগেটে—মোটরসাইকেল চালকদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ম্যানুয়াল ব্যবস্থার কারণে দীর্ঘ লাইন, বিলম্ব ও অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মতো সমস্যার সমাধানেই এই ডিজিটাল উদ্যোগ। অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি নেওয়া যাবে এবং কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে সরবরাহ পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এছাড়া স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ব্যবহার করা যাবে। সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিভাগটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করছে বিএনপি

জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং শুরু

আপলোড সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬