ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল সেই ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪৯ Time View

এ যেন ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময়ে ভারতের বুকে ব্যবসা করতে এসে ২০০ বছরেরও বেশি রাজত্ব করে গেছে, সেই ব্রিটিশ কোম্পানির ব্যবসা চিরতরে বন্ধ হতে যাচ্ছে।

‘সানডে টাইমস’–এর রিপোর্ট বলছে, ব্রিটিশ ঔপনিবেশিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কোম্পানি ২০১০ সাল থেকে লাক্সারি খাবার–দাবার এবং পানীয়ের খুচরা ব্যবসা শুরু করেছিল। সেই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এটাই অবশ্য প্রথম নয়, ১৮৫৭ সালে, ভারতে মহাবিদ্রোহের পরেও একবার ব্যবসা গুটিয়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত হয় ২০১০ সালে একজন ভারতীয়র হাত ধরেই। সঞ্জীব মেহতা নামে ওই ভারতীয় উদ্যোক্তার উদ্দেশ্য ছিল, হোলসেল ভেঞ্চার হিসেবে কোম্পানি ফের শুরু করা। ২০১০–এ মেফেয়ারে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নামে ২,০০০ স্কোয়্যার ফুটের একটি দোকান খোলেন সঞ্জীব। সেখানে বিভিন্ন অভিজাত ব্র্যান্ডের খাবার ও পানীয় বিক্রি হতো।

তবে প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিস্থিতি হলো— প্যারেন্ট কোম্পানি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রুপ’–এর কাছে এদের বকেয়া ৬,০০,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৫ কোটি টাকা)। এদের করের বোঝা ১,৯৩,৭৮৯ পাউন্ড এবং কর্মীদের প্রাপ্য বকেয়া ১,৬৩,১০৫ পাউন্ড। ইস্ট ইন্ডিয়ার নাম–বহনকারী অন্যান্য শাখা কোম্পানিও ঝাঁপ ফেলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ১৯৭৫: বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি রচনার দিন

দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল সেই ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’

আপলোড সময় : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬