চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশের উদ্বোধনকালে তিনি বলেন, ফলাফলে যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে আগামী দিনে আরও ভালো ফল নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে।
মন্ত্রী বলেন, ‘ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব।’ তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন আগামী দিনে রেজাল্ট সুন্দর হয়।
উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, ‘এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।’
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
অনলাইন ডেক্স 
























