ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অগ্রগতি হয়েছে। ইউনিট-১’র বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএইআরএর চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল) এ অনুমোদন দেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এক বার্তায় জানায়, অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।

স্টেজ-সি হলো প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে পারমাণবিক চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যক্ষমতা পরীক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক চুল্লি, শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা।

চুল্লির ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং বৈদ্যুতিক ব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এই পর্যায়ের প্রধান লক্ষ্য হলো পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করার পর প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা। তবে এ প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার শর্ত, কমিশনিংয়ের প্রয়োজনীয় পরীক্ষা এবং চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

আপলোড সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬