আজ রোববার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাইমা রহমানকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, আগামী দিনের বাংলাদেশের স্ট্র্যাটেজিক লিডার।’ তিনি জাইমা রহমানের একটি ছবি পোস্ট করেন।
জাইমা রহমান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সেখানে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে ৬ জন বাংলাদেশি।
জাইমা রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
অনলাইন ডেক্স 























