ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি বা পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালায়, তাহলে তেহরান অন্তত ৯টি দেশে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরান প্রতিশোধ নেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র কোনও কারণ ছাড়া এই যুদ্ধ শুরু করেছে এবং আট মাস পেরিয়ে গেলেও তারা এখন বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে তাদের কাজ শেষ করবে।

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস ইরান কিংবা ইরান-সমর্থিত হুতিদের হামলার আশঙ্কায় তাদের নাগরিকদের সতর্ক করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

এদিকে, সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মঙ্গলবার তেহরান সফর করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ইরান সফরে আছেন।

ইয়েমেনের শবওয়া অঞ্চলে সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ থেকে ৫৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের

আপলোড সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬