ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ কিউবার, তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কিউবা অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সন্ত্রাসীরা বিনা বাধায় কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। গত ফেব্রুয়ারিতে স্পিডবোটে করে কিউবায় অনুপ্রবেশের চেষ্টার তদন্তের তথ্য প্রকাশ করে সোমবার এই অভিযোগ তোলে কিউবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় সমুদ্রে বন্দুকযুদ্ধের ফলে পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

কিউবার তদন্ত অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ফ্লোরিডা কিজ এলাকা থেকে নৌকায় করে ১০ কিউবান কিউবায় ঢোকার চেষ্টা করেন। তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম ছিল, যার মধ্যে ১৩ হাজার রাউন্ড গুলি, ১১টি রাইফেল এবং ১৫টি হ্যান্ডগান অন্তর্ভুক্ত ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

কিউবার কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে তারা জানতে পেরেছে যে, বিদ্রোহীদের প্রশিক্ষণে জড়িত কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। কিউবার কৌঁসুলি এডওয়ার্ড রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু ব্যক্তি ও সংগঠন ওই অভিযানে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহে সহায়তা করেছে।

ফ্লোরিডায় বসবাসরত কিউবান নাগরিক মারিতজা লুগো ফার্নান্দেজকে অভিযুক্ত করা হয়েছে। আটক কয়েকজনের দাবি, তারা লুগো ফার্নান্দেজের মালিকানাধীন একটি খামারে প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, কিউবার সরকার তাকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বলে অভিযুক্ত করে আসছে।

কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর মধ্যে এই অভিযোগ সামনে এসেছে। গত নয় মাস ধরে যুক্তরাষ্ট্র কিউবায় জ্বালানি অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ কিউবার, তদন্ত চলছে

আপলোড সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬