ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে আগুন নিয়ন্ত্রণে এসেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের একটি শোরুম ভবন এবং মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরনো ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শোরুম ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরোনো ভবনে বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মহাখালীর আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে জুয়েলারি দোকানে চুরি: ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে আগুন নিয়ন্ত্রণে এসেছে

আপলোড সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬