ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, তার আদলেই বর্তমান সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রবণতা বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সমস্যা সমাধানে সরকার সমীক্ষা যাচাই, প্রকল্প বাস্তবায়নে ত্বরান্বিত করা, অগ্রগতি সাধন ও মাঠ পর্যায়ে নিবিড় তদারকির পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের বেশকিছু ঘটনা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

আগামীতে দেশে জ্বালানি সংকট মোকাবিলার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০৩০-৩১ অর্থবছরে ১৫০টি গ্যাসকূপ খনন করা হবে এবং কুতুবজোনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বাস্তবায়ন করা হবে।

তিনি জ্বালানি নিরাপত্তা বিবেচনায় আমদানি নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও জানান। সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির পরিকল্পনা নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬