ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জানা গেছে, নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের আয়োজক দেশ ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সফর নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।
এছাড়া, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
অনলাইন ডেক্স 
























