ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

দুই ঘণ্টা পর এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপলোড সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬