ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের পক্ষে ছয় মাসের মধ্যে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার শোষণ ও অন্যায়মুক্ত দেশ গঠনে কাজ করবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা:) বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার শোষণ ও অন্যায়মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, দেশে শুধু মাদ্রাসায় নয়, বিশ্ববিদ্যালয়েও বলাৎকারের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

আপলোড সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬