ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদের লেখাপড়া ছাড়াই দেশের জন্য কাজ করার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, লেখাপড়া ও ক্লাসের দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না। তিনি বলেন, বই ও পাঠাগার শিক্ষার্থীদের জীবনের অমূল্য সম্পদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলায় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার এই বইমেলার আয়োজন করে।

মঈন খান বলেন, ছাত্রসমাজ সবকিছু করবে এবং দেশের বিপদে এগিয়ে আসবে। তিনি উল্লেখ করেন, লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য কিছু করা উচিত নয়। তিনি বলেন, "আমি সবকিছু করব, কিন্তু আমি ক্লাসের লেখাপড়া কোনো দিন ছেড়ে দেব না।"

নতুন প্রজন্মের জন্য পড়ার চর্চা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মোবাইল ফোনে অনেক ভালো বিষয়ও রয়েছে। নতুন প্রযুক্তি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি সঠিকভাবে পরিচালিত করা যায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালাম। সঞ্চালনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

ছাত্রদের লেখাপড়া ছাড়াই দেশের জন্য কাজ করার আহ্বান

আপলোড সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬