ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআইয়ের মাধ্যমে আশির দশকে ফিরে আসছেন নেটিজেনরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নেটিজেনরা এখন আশির দশকের আবহ তৈরি করে ছবি শেয়ার করছেন। ফেসবুকে অনেকেই নিজেদের ছবি দিয়ে সেই সময়ের পোশাক ও স্টাইলের ছবি তৈরি করছেন, যা দেখে মনে হচ্ছে যেন চার দশক আগে তোলা।

এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে 'হারানো সময়কে ফিরে পাওয়া' হিসেবে দেখা হচ্ছে। অনেক ব্যবহারকারী নিজেদের তরুণ বয়সের পোশাকে কিংবা পুরোনো পরিচিত রাস্তায় ফিরছেন, এমনকি পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করছেন ছবি যা বাস্তবে কখনো হয়নি।

আশির দশক ছিল ক্যাসেট, ভিসিআর, ফিল্ম ক্যামেরা ও পুরোনো সিনেমার পোস্টারের সময়। সেই সময়ের প্রযুক্তি সীমিত হলেও সংস্কৃতির একটি আলাদা চরিত্র ছিল। বর্তমানের ডিজিটাল ছবির তুলনায় আশির দশকের ছবির 'অসম্পূর্ণতা' এখন নতুন আকর্ষণ তৈরি করছে।

এআই কীভাবে 'পুরোনো' ছবি তৈরি করে? ব্যবহারকারীরা এআইকে নির্দিষ্ট নির্দেশনা দেন, যেমন আশির দশকের পোশাক ও পুরোনো ফিল্ম ক্যামেরার লুক। এরপর এআই মানুষের মুখের বৈশিষ্ট্য ধরে রেখে নতুনভাবে দৃশ্য তৈরি করে।

এখন ছবি তৈরি করা সম্ভব যেখানে মানুষটি সত্যিই ছিলেন না, অথচ ছবিটি এতটাই বাস্তব যে সাধারণ চোখে পার্থক্য করা কঠিন। এই কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই-তৈরি কনটেন্ট শনাক্ত ও লেবেল করার দিকে গুরুত্ব দিচ্ছে। মেটা তাদের প্ল্যাটফর্মে এআই-তৈরি ছবি শনাক্ত হলে 'AI Info' লেবেল দেওয়ার ব্যবস্থা করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

এআইয়ের মাধ্যমে আশির দশকে ফিরে আসছেন নেটিজেনরা

আপলোড সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬