ইতালির ভেনিসে মসজিদ বন্ধ থাকায় পার্কে জুমার নামাজ আদায়ের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী রিহান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রিহান তার ফেসবুক প্রোফাইলে জানান, তারা ইতালির সকল আইন মেনে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন। নামাজ শেষে কেউ বাড়ি ও কেউ কাজে ফিরে যান। তিনি মুসলিমদের নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন।
রিহান মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, "মসজিদে তালা, তাই পার্কেই আমাদের জুম্মা। আমরা কোনো ঝামেলা চাই না।" তিনি আরও বলেন, মুসলিমদের বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে এবং মসজিদ বন্ধ করা হলেও তাদের শান্তিপূর্ণ প্রার্থনা বন্ধ করা যাবে না।
রিহান ইতালীয় ভাষাতেও একই বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করার কথা উল্লেখ করেন। তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি বর্তমানে ইতালিতে বসবাস করছেন এবং নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়েছেন।
অনলাইন ডেক্স 

























