ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সকালে সিলেটে একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রসঙ্গে বলেন, বোয়িং কেনার বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং চাহিদার কারণে এটি হচ্ছে। প্রয়োজনে আরও বোয়িং কেনা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি খাতের সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অস্বাভাবিক নয় এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে প্রয়োজন, সেখানে যাওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

জাতিসংঘে প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা

আপলোড সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬