ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন। তিনি ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে তুলনা করেন।

হাকাবি জানান, ইসরাইলি বসতকারীরা মসজিদটিতে তার উদ্দেশ্যে একটি বার্তা লিখে যায়, যেখানে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’ তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’ প্রকাশ করে।

রাষ্ট্রদূত আরও বলেন, অত্যন্ত ‘ক্ষুদ্র’ একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’ এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’。

এদিকে, পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। হাকাবি প্রকাশ্যে ওই হামলার নিন্দা জানান।

তবে ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা হাকাবির সমালোচনা করেছেন, কারণ তারা ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬