ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের পাহাড়তলী কলেজের এক প্রভাষককে অপহরণ করে নগরের ওয়্যারলেস এলাকার একটি টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক মো. মিজানুর রহমান চৌধুরী দাবি করেছেন, সেখানে তাকে মারধরের পাশাপাশি চাকরি করতে হলে অধ্যক্ষসহ দুজনকে ১০ লাখ টাকা দিতে এবং বিভিন্ন দপ্তরে করা অভিযোগ প্রত্যাহারের চাপ দেওয়া হয়।

এ ঘটনায় পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারসহ ৭ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছেন মিজানুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) করা মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ওয়াকিল হোসেন বগা, ফয়সাল, ইমন, সাজিদ, সালাহ উদ্দিন কাদের ও মনির আহমদের নাম।

মামলার বাদী মিজানুর রহমান অভিযোগ করেছেন যে, তিনি কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন এবং এসব বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। ২৪ আগস্ট কলেজ ক্যাম্পাসে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে বক্তব্য দেন, যা ২৯ আগস্ট সংবাদে প্রকাশিত হয়। এরপর থেকে অধ্যক্ষ তাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন বিকেল ৪টা ১২ মিনিটের দিকে অধ্যক্ষের নির্দেশে কয়েকজন মিজানুর রহমানকে তার আবাসিক কক্ষে গিয়ে ভয় দেখান এবং জোরপূর্বক নিয়ে যান। পরে তাকে টর্চার সেলে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ১০ লাখ টাকা দাবি করা হয়।

মিজানুর রহমান অভিযোগ করেছেন যে, নির্যাতনের সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

চট্টগ্রামে প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬