ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স জালিয়াতি করে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটাররা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রোহিত যাদবকে বয়স জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অপরাধে নিষিদ্ধ হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারও। এই তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে অংশগ্রহণের সময় এই অনিয়ম ধরা পড়ে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের নথিপত্র যাচাইকরণের উদ্যোগ নিলে রোহিতের বয়সের তথ্যের সঙ্গে গরমিল ধরা পড়ে। এর ফলে তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্ধারিত ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

সিএবি জানিয়েছে, রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে দাখিল করা তথ্যে প্রায় ২৭ মাসের গরমিল রয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই নিষেধাজ্ঞার বিষয়ে সব রাজ্য সংস্থাকে অবহিত করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রবি কুমারও একই অপরাধে নিষিদ্ধ হয়েছেন। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারের বয়সের হেরফের ৪০ মাসেরও বেশি বলে জানা গেছে। তার রঞ্জি ট্রফিতে অভিষেক ২০২২ সালে হলেও, সর্বশেষ মাঠে দেখা গেছে ২০২৩ সালে।

বিসিসিআই অতীতে ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২০ সালে একটি 'ক্ষমা নীতি' চালু করা হয়েছিল, যেখানে খেলোয়াড়দের সঠিক জন্মতারিখ জমা দিলে নিষেধাজ্ঞা থেকে রেহাই পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

বয়স জালিয়াতি করে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটাররা

আপলোড সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬