ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি তিন দিন বাড়তে পারে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদীর পানির স্তর বৃদ্ধির কারণ হতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন এই নদ-নদীর পানি বাড়তে পারে। গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী তিন দিনও তা স্থিতিশীল থাকতে পারে।

চট্টগ্রাম ও ময়মনসিংহে মুহুরী নদীর পানি বেড়েছে, তবে মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। ময়মনসিংহের কংস নদীর পানি বেড়েছে, কিন্তু অন্যান্য নদীর পানি স্থিতিশীল রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি তিন দিন বাড়তে পারে

আপলোড সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬