ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল, সীমান্ত নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউয়ের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ সম্পর্কে অবহিত করেন।

পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির ব্যবহারের ওপর ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় চোরাচালানবিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করে চোরাকারবারীদের শনাক্ত ও আটকের কৌশল তুলে ধরা হয়।

এছাড়া, সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে ড্রোনের ব্যবহার এবং অনুপ্রবেশকারী ড্রোন শনাক্তে এন্টি-ড্রোন সিস্টেমের প্রয়োগও প্রদর্শিত হয়। মহড়ার শেষে বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে আকর্ষণীয় ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়, যা সীমান্ত নজরদারি ও নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির সক্ষমতা তুলে ধরে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল, সীমান্ত নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ

আপলোড সময় : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬