ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে চিড়িয়াখানাটি পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

পরিদর্শনকালে তারা চিড়িয়াখানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসী চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি প্রধানমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, চিড়িয়াখানাটির ফিজিবিলিটি স্টাডি করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় ও আধুনিক করার বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

রাজশাহী চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ

আপলোড সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬