রাজশাহীতে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ৫% প্রফিট শেয়ারের বকেয়া আদায়ের দাবিতে আজ সন্তানরা রাজপথে নেমেছে। ১৬ বছরের আইনি জটিলতার পর, কাদিরগঞ্জ নাজমুল হক স্কুলের সামনে অভিভাবক ছাড়া কেবল শিশুরা নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য দাঁড়িয়ে রয়েছে।
শিশুরা অশ্রুসিক্ত চোখে সমাজের কাছে প্রশ্ন রেখেছে, “আমাদের বাবারা নিজেদের ঘাম ঝরানো ন্যায্য পাওনা থেকে কেন এতদিন বঞ্চিত?” দীর্ঘ দেড় দশকের এই আইনি জটিলতা ও প্রশাসনিক হয়রানি বহু পরিবারকে বিপর্যস্ত করেছে।
বাবাদের গভীর রাতে মিথ্যে মামলা ও গ্রেপ্তারের ভয়ে শঙ্কিত থাকতে হচ্ছে। সন্তানরা জানিয়ে দিয়েছে, এই লড়াই এখন শুধু বাবাদের নয়, এটি পুরো পরিবারের বেঁচে থাকার সংগ্রাম।
সন্তানদের দাবি, রাষ্ট্র ও সরকারের কাছে তাদের নিঃশব্দ কান্না শোনার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে: ১৬ বছরের বকেয়া পরিশোধ, প্রশাসনিক হয়রানি বন্ধ করা এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ।
শিশুদের এই প্রতিবাদ দেশের মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। তাদের দাবি, শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা করা এবং আইনি জটিলতার স্থায়ী সমাধান প্রয়োজন।
অনলাইন ডেক্স 
























