ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির খবরে জানা যায়, গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসন ও দুই ইঞ্জিনের বিমানটি ভেঙে পড়ে। নিহত পাইলটদের মধ্যে একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অন্যজন কর্ণাটকের অভিষেক পূজারী।

সকাল সাড়ে ১১টায় কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করার পর সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, নিহত শিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিজিসিএ-কে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের একটি দল ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করবে। জরুরি সেবা সংস্থা ও পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে ফেলেন। ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে আনা এই বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিওতে ডানা এবং অন্যান্য অংশ ভেঙে চুরমার হয়ে যেতে দেখা গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

ভারতের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপলোড সময় : ০২:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬