ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য খরচ ৩ মিলিয়ন ডলার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বিশ্ব ফুটবলের শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকার সমান।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সরকার এই ম্যাচ আয়োজনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ ব্যয় করবে না। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকারের এমন সিদ্ধান্তকে অনেকেই বাস্তবসম্মত মনে করছেন।

অতীতে, ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খরচ করেছিল প্রায় ৩.৮ মিলিয়ন ডলার।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, যদি বাফুফে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান স্পন্সর জোগাড় করতে পারে, তবে সরকারের কোনো আপত্তি থাকবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাফুফে কোনো মন্তব্য করেনি।

তিনি বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা সরকারের নেই।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য খরচ ৩ মিলিয়ন ডলার

আপলোড সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬