ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নিহতের অপর সঙ্গী যুবক। বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

লাইফগার্ডের বরাতে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল হোসেন জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। তারা লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন, যেখানে বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল।

গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে, তবে ইয়াছির ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।

তীরে আসা সহযাত্রীরা লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর সহযাত্রী ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সী-সেইফ লাইফ গার্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য খরচ ৩ মিলিয়ন ডলার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

আপলোড সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬