ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে চার সন্তানের এক মায়ের বিরুদ্ধে। একই সঙ্গে প্রবাসী স্বামীর স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নারী প্রবাসী জাকিরের স্ত্রী এবং তাদের সংসারে চার সন্তান রয়েছে।

জানা গেছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ২০০৯ সালে জাকির স্ত্রীকে ইতালিতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে অভিযুক্ত নারী মোবাইল ফোনের মাধ্যমে দেশে একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে নিয়ে দেশে ফিরে আসেন ওই নারী। দেশে ফেরার পর তিনি স্বামী জাকিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং পরবর্তীতে প্রেমিক সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন।

অভিযোগকারী মারুফা বেগম বলেন, তার ভাইয়ের স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্ত নারী দাবি করেছেন, জাকির তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, এজন্য তিনি অন্য একজনকে বিয়ে করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি মারা যাননি

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

আপলোড সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬