ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসছে কাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২১২ Time View

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ১৩ জন প্রবাসীর মধ্যে শনাক্ত হওয়া ৭ জন যুবকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী মারা যান। এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

মরদেহগুলো দেশে পাঠাতে প্রয়োজনীয় যাবতীয় আইনি আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩৪০’ নম্বর ফ্লাইটযোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যাতে মরদেহগুলো বিনা খরচে আসতে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য খরচ ৩ মিলিয়ন ডলার

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসছে কাল

আপলোড সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬