ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খাতের দুর্নীতির চিত্র তুলে ধরছে ‘ঘুষ.সাইট’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

দেশের সরকারি সেবাখাতে ঘুষের চিত্র নথিবদ্ধ করতে দুই তরুণ বাংলাদেশি উদ্যোক্তার উদ্যোগে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইট’। বেনামে ঘুষ দাবির তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের ধরন ও প্রবণতা তুলে ধরাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

উদ্যোক্তা সাইফ কবির ও তার সহ-নির্মাতা সাহেদ শরীফ মিলে গত ২১ আগস্ট www.ghush.site ওয়েবসাইটটি চালু করেন। এখানে কোনো রিপোর্ট জমা দিতে ব্যবহারকারীকে অ্যাকাউন্ট খুলতে হয় না। নাম, ই-মেইল ঠিকানা কিংবা ফোন নম্বর দেওয়ারও প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবার ধরন, আনুমানিক অবস্থান, ঘুষের দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘুষ চাওয়ার পর কী ঘটেছে—এসব তথ্য বেনামে জানানো যায়। উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটটি মূলত তাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) পর্যন্ত ঘুষসাইটে দেশের আট বিভাগ থেকে ৪৫৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্টে মোট প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা ঘুষ দাবির তথ্য উঠে এসেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ২৫৪টি রিপোর্ট এসেছে ঢাকা বিভাগ থেকে। এরপর চট্টগ্রাম বিভাগে ৯৮টি, সিলেটে ২৪টি, রাজশাহী ও খুলনায় ২২টি করে, ময়মনসিংহে ১৬টি, রংপুরে ১৫টি এবং বরিশালে ৭টি রিপোর্ট জমা পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমগাছে আঁকড়ে ধরে প্রাণে রক্ষা পেলেন নেপালি শ্রমিক

সরকারি খাতের দুর্নীতির চিত্র তুলে ধরছে ‘ঘুষ.সাইট’

আপলোড সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬