ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে আসামি করার অভিযোগে তদন্তের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিউজ২৪-এর জেলা প্রতিনিধি রবিউল হাসানকে মামলায় এক নম্বর আসামি করার অভিযোগ উঠেছে বড়খাতা নেসকো বিভাগের প্রকৌশলী রেজওয়ান হোসেনের বিরুদ্ধে।

গত ১৭ মে ফকিরপাড়া জোড়াপুকুর এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে যান রবিউল। তিনি দাবি করেন, তিনি শুধুমাত্র ভিডিও ধারণ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেন। ঘটনার প্রায় ২০ দিন পর, ১৩ জুন প্রকৌশলী রেজওয়ান হোসেন বাদী হয়ে মামলা করেন।

এজাহারে সরকারি কাজে বাধা, গাড়ি অবরোধ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রবিউল বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। অদৃশ্য কারণে আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।”

অভিযোগের বিষয়ে প্রকৌশলী রেজওয়ান হোসেন বলেন, “তিনি সংবাদ সংগ্রহের জন্য নয়, উসকানি দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন।”

এদিকে তৎকালীন হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, “উনি জড়িত আছেন কি না, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে।” সাংবাদিকদের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিককে আসামি করার অভিযোগে তদন্তের দাবি

আপলোড সময় : ০৭:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬