ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বৃদ্ধি করতে সরকার নতুন দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব : বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ হয়েছে।

শামা ওবায়েদ জানান, মন্ত্রণালয়ে তিনটি নতুন উইং চালু করা হয়েছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আগামী এক বছর তিনি ব্যস্ত থাকবেন। কাজের সুবিধার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী টিমওয়ার্কে কাজ করা হবে।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়। সরকারই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হবে কি না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগ

আপলোড সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬