স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন।
আজ শনিবার মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তার কথা উল্লেখ করে বলেন, এগুলো আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা।
তিনি বলেন, তাদের আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
অনলাইন ডেক্স 
























