ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর ঘরের দরজা ভেঙে তার স্ত্রীকে মারধর ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠন কৃষক দলের নেতা শাহ আলমের বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান।

এ সময় বাড়িতে ভাঙচুরে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমের ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন

লালমনিরহাটে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ১২:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬