ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল গার্গ চাকরি হারালেন, ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘটনায় আলোচনায় ছিলেন তিনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ, যিনি জুম কলে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে আলোচনায় এসেছিলেন, এবার নিজেই চাকরি হারিয়েছেন। গত ৩ আগস্ট অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম এন্ড ফাইন্যান্সের সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

গার্গের স্থলাভিষিক্ত হয়েছেন হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইস। গার্গের চাকরি হারানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

চাকরি হারানোর পর গার্গ দাবি করেছেন, লুইস কৌশলে তাকে সরিয়ে বোর্ডের আস্থা অর্জন করেছেন। তিনি জানান, লুইস প্রায় ছয় মাস আগে তার সঙ্গে কোম্পানির খরচ কমানো ও লাভজনক করার বিষয়ে আলোচনা করেছিলেন।

২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে নেওয়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যে গার্গকে সিইও পদ থেকে সরানোর বিষয়ে অন্য পরিচালকদের রাজি করানো হয়। গার্গ বলেন, বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে।

গার্গ বর্তমানে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন এবং বোর্ডের কাছে তার সিইও পদে ফিরে আসার দাবি জানানো হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে গার্গের নেতৃত্বে বেটার কোম্পানি থেকে ৯০০ কর্মী চাকরিচ্যুত হন, যা কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিল। সেই ঘটনার পর গার্গের চাকরি হারানো বিষয়টি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে রোগীদের খাবার বিতরণ: হাসপাতালের ৭ জনকে শোকজ

বিশাল গার্গ চাকরি হারালেন, ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘটনায় আলোচনায় ছিলেন তিনি

আপলোড সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬