শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, কিউএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেন করা হয়, কিন্তু সার্কভুক্ত দেশের মধ্যে কেন নয়, তা নিয়ে প্রশ্ন তোলেন।
এহছানুল হক মিলন আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করতে এতদিন কেন বিলম্ব হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শেষ ২০ বছর এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক রয়েছেন, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে পারেন, কিন্তু তাদের খুঁজে বের করা সম্ভব হয়নি। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
অনলাইন ডেক্স 






















