ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠাবে, সেটি দেশটির নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত আদালতের অনুমোদন নিয়ে তাকে পাঠাবে, নাকি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করবে, সেই সিদ্ধান্ত ভারত নেবে।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হলে ভারতের আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেবে, তা তাদের বিষয়।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন এবং একটিতে তিনি ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাই তাকে দ্রুত দেশে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা অত্যন্ত জরুরি।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের মধ্যে আইনি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং চূড়ান্তভাবে তাকে হস্তান্তরের বিষয়টি ভারতের আইনি কাঠামো ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান চিফ প্রসিকিউটর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্টের পোস্ট নিয়ে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

আপলোড সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬