কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাড়ি ঘেরাওয়ের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানাপাড়ায় অবস্থিত এমপি আমির হামজার বাড়ির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সময়ে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশত নেতাকর্মী বাড়ির সামনে অবস্থান নেন।
সম্প্রতি একটি ভিডিওতে এমপি আমির হামজাকে তার সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরতে দেখা যায়। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে।’
এছাড়া তিনি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন, ‘মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
অনলাইন ডেক্স 






















