ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেস থেকে পরিচালিত হচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের দৈনিক সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা শহর এবং শহরতলিতে পত্রিকা সরবরাহের জন্য ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কাজ করছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর সমিতির দায়িত্ব ছেড়ে যাওয়ার পর নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে।

এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সমিতিতে ১৪ বার দখল-পাল্টা দখল হয়েছে এবং সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই সংঘর্ষের ঘটনায় তিন সংবাদকর্মী গুরুতর আহত হন।

বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন জরুরি সভার মাধ্যমে পত্রিকা সরবরাহ ও বিল আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী এক নির্দেশনায় জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির কার্যক্রম নোয়াবের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের অর্থনৈতিক সংকট: তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব

ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেস থেকে পরিচালিত হচ্ছে

আপলোড সময় : ০৯:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬