ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

গত ৯ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, মামলায় প্রথমবারের মতো কোনও আসামি গ্রেফতার হওয়ায় সালমান শাহর ভক্তরা ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্ত এতে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ভক্তদের হাতে সালমান শাহর ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা প্রশ্ন করেন, তিন দশক পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি।

ভক্তরা দাবি করেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন হাতছাড়া না হয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে আনার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০১:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬