ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে দীপু মনি-লতিফসহ ৯ আসামি, শুনানি ৩ সেপ্টেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ও হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আজ সকালে এই মামলায় গ্রেপ্তার হওয়া ৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত গ্রেপ্তার হওয়া আরও দুই আসামিসহ ১১ জনকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে।

শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের খুঁজে পায়নি। তিনি আরও জানান, দুই আসামিকে হাজির না করার জন্য আদালত সময় চেয়েছেন।

শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার মিছিলে অংশ নিলেন জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা শুরু

ট্রাইব্যুনালে দীপু মনি-লতিফসহ ৯ আসামি, শুনানি ৩ সেপ্টেম্বর

আপলোড সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬