ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আগামীকাল ফের যুক্তিতর্ক উপস্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার (১৭ আগস্ট) আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন।

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্সের আইনজীবী ইশরাত জাহান অনি।

এর আগে ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেখানে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এরপর শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ওবায়দুল কাদেরের দায় নেই, পেছনে আরও একজন ছিল—এ বিষয়ে প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের জানান। আসামিদের পক্ষে আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং সোমবার আবারও যুক্তিতর্ক উপস্থাপন হবে।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশাল গার্গ চাকরি হারালেন, ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘটনায় আলোচনায় ছিলেন তিনি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আগামীকাল ফের যুক্তিতর্ক উপস্থাপন

আপলোড সময় : ০৩:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬