ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

আফ্রিদি জানান, ২৭ সেপ্টেম্বর ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া হলে ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন। তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করলে আমি আবার ফিরে আসব।’

এছাড়া, আফ্রিদি পিটিআইয়ের ‘ডি-চক’ প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন। তিনি দলীয় কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন।

আফ্রিদি দাবি করেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিতে ২০ লাখের বেশি মানুষ অংশ নেবে এবং এটি কর্তৃপক্ষের জন্য একটি ‘দুঃস্বপ্ন’ হয়ে উঠবে। তিনি বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং কেবল ইমরান খানই এসব সমস্যার সমাধান করতে পারেন।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের বৈঠকের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল। তবে আফ্রিদির দাবি, গত কয়েক মাস ধরে এ ধরনের আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আদালতে আবেদন করেছি, কিন্তু আদালত অসহায়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙার দাবি মিয়া গোলাম পরওয়ারের

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি

আপলোড সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬