ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় কাবা দেখার আকাঙ্ক্ষায় আসা হাজির মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তানের ফয়সালাবাদের হাজি আবদুল লতিফ, যিনি 'বাও' নামেও পরিচিত, পবিত্র কাবা শরিফ দেখার জন্য মক্কায় আসার পর মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ আগস্ট) ভোরে মসজিদুল হারামে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল লতিফ মাত্র চার দিন আগে ওমরা পালনের ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি তার ছেলে আরসালানকে সঙ্গে নিয়ে দ্রুত ভিসার জন্য পাসপোর্ট জমা দেন। ১১ আগস্ট ফয়সালাবাদ বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তারা।

জেদ্দা থেকে মক্কার পথে যাওয়ার সময় আবদুল লতিফ বারবার সময় দেখছিলেন এবং দ্রুত মক্কায় পৌঁছানোর জন্য চালককে অনুরোধ করছিলেন। তিনি ছেলেকে বলছিলেন, 'আমার শরীর একদম ভালো আছে। শুধু আল্লাহর ঘরটি যত দ্রুত সম্ভব দেখতে চাই।'

মক্কায় পৌঁছে আবদুল লতিফ বিশ্রাম নিতে রাজি হননি। তিনি দ্রুত মসজিদুল হারামে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। সেখানে পৌঁছানোর পর কাবার দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর অসুস্থ হয়ে জ্ঞান হারান।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত তার কাছে ছুটে আসেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা হয়। আবদুল লতিফের জীবনের শেষ আকাঙ্ক্ষা পূরণ হলেও, তিনি ওমরা আদায় করে দেশে ফেরার সুযোগ পাননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর, জাপানের কড়া প্রতিক্রিয়া

মক্কায় কাবা দেখার আকাঙ্ক্ষায় আসা হাজির মৃত্যু

আপলোড সময় : ১১:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬