ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য তেলের দাম কম রাখা, ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশের মানুষের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে মন্তব্য করেছেন।

ভ্যান্স বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানো হবে দ্বিতীয় অগ্রাধিকার। তিনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে তেলের দাম কমেছে এবং সংঘাতের শুরুর দিকের তুলনায় দাম অনেকটাই কম।

তিনি আরও বলেন, “আমাদের প্রথম লক্ষ্য হলো—দেশজুড়ে আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা।” পাশাপাশি, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার কথা জানান তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, যা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে। শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।

বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৩ ডলার বেড়ে ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বেড়ে ৮২ দশমিক ৮১ ডলারে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙার দাবি মিয়া গোলাম পরওয়ারের

যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য তেলের দাম কম রাখা, ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার

আপলোড সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬