ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ঘিরে মার্কিন অবরোধের হুমকি, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব বিশ্ববাজারে তেলের দামে পড়েছে। শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৮১ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকির পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই জলপথ দিয়ে সংঘাত শুরুর আগে বিশ্বের দৈনিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামী সপ্তাহে আরও কিছু ঘোষণা আসছে। ইরানের ওপর এমন অর্থনৈতিক চাপ দেওয়া হবে, যা আগে কখনোই দেওয়া হয়নি।’

এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম। ঘটনাটিকে ইরানের হামলা বলে নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙার দাবি মিয়া গোলাম পরওয়ারের

ইরানকে ঘিরে মার্কিন অবরোধের হুমকি, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে

আপলোড সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬