ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ নতুন জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

দেশের আরও ১২টি জেলায় ই-বেইলবন্ড (ডিজিটাল জামিননামা) সিস্টেম চালু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সিস্টেমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর ফলে দেশের মোট ২৮টি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো।

মন্ত্রী জানান, নতুন সিস্টেমের মাধ্যমে জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। প্রচলিত পদ্ধতিতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, কিন্তু নতুন ই-বেইলবন্ড ব্যবস্থায় তা মাত্র দুই ধাপে সম্পন্ন করা যাবে। আইনজীবীরা স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে বেইলবন্ড দাখিল করতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, ই-বেইলবন্ড ব্যবস্থার ফলে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে। জামিনপ্রাপ্ত আসামি ও তাঁদের পরিবারের সদস্যদের আদালতে বারবার যাতায়াতের দুর্ভোগ কমবে। ইতোমধ্যে ১৬টি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু হওয়ার পর প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড অনলাইনে দাখিল হয়েছে।

নতুন ১২টি জেলার মধ্যে রয়েছে—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

মন্ত্রী বিচারক, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্দিরা যদি কম্পাউন্ডেবল বা আপসযোগ্য মামলায় আটক থাকেন, তাহলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আইন মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের পদত্যাগ, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন তিনি

১২ নতুন জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু

আপলোড সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬