ঝিনাইদহের মহেশপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দিন (৫৪) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে পার্শ্ববর্তী কালীগঞ্জ থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। উক্ত মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আব্বাস উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।
অনলাইন ডেক্স 

























