ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে গেছে এবং তাদের আর অস্তিত্ব নেই।

বুধবার (১২ আগস্ট) ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক দুরাবস্থার কথা উল্লেখ করে একটি পোস্ট দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের নৌ-অবরোধকে “লৌহ দেওয়াল” হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী নেই এবং তাদের সেনাদের বেতন বাকি রয়েছে। তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেন এবং তাদের নেতৃবৃন্দের অবস্থানকে অনিশ্চিত বলে অভিহিত করেন।

পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের যা আছে তা হলো মিথ্যা সংবাদ আর ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতি।” তিনি দাবি করেন, ইরান কথা বললেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না।

যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি থেকে ৪০ দিন ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে হরমুজে নৌ-অবরোধ আরোপ করে। ট্রাম্পের দাবি, হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে রয়েছে, যদিও ইরান এই রুটের নিয়ন্ত্রণ নিজেদের দাবি করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর, জাপানের কড়া প্রতিক্রিয়া

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

আপলোড সময় : ০১:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬