ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন পর সাপের কামড়ে সোনালীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

পাবনার বেড়া উপজেলার সোনালী আক্তার (১৬) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন পর বিষধর সাপের কামড়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে ঢালারচর ইউনিয়নের চর মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোনালী একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর মা মোছা. রাশেদা খাতুন (৪০) তাকে নিয়ে মামার বাড়িতে চলে আসেন। সেখানেই সোনালী পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। রাশেদার আরেক মেয়ের মৃত্যুর পর সোনালীই তার জীবনের প্রধান অবলম্বন হয়ে ওঠেন।

এসএসসি পরীক্ষায় সোনালী জিপিএ ৩.৫৬ পেয়ে উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর পরিবার আনন্দিত ছিল, কিন্তু সাপের কামড়ে তার জীবন শেষ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী মায়ের সঙ্গে পাশের একটি বাড়ি থেকে ফিরছিলেন, এ সময় তাকে কামড়ায় একটি সাপ।

সোনালীকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে বাঁধেরহাটের এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁকের পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে, পথে তার মৃত্যু হয়।

সোনালীর মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সজীব জানান, সোনালী শুধু পড়াশোনায় নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও খেলাধুলাতেও পারদর্শী ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন পর সাপের কামড়ে সোনালীর মৃত্যু

আপলোড সময় : ১২:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬